ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে । একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে রাশিয়া। এ খবরটি নিশ্চিত করেন মস্কো-নিযুক্ত গভর্নর ও রুশ কর্তৃপক্ষ এবং বার্তা সংস্থা- এএফপি।
রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভাদিমির সালদো টেলিগ্রামে বলেন, খোরলি এলাকায় কৃষ্ণসাগর উপকূলে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ইউএভি(ড্রোন) আঘাত হানলে মারা যান ২৪ জন। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
পরে ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তোলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা। তবে ইউক্রেন দাবী করে তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের নিন্দা জানান।
তারা কেবল সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য বৈধ লক্ষ্য আঘাত করে বলে দাবী করেন ইউক্রেনের এক সামরিক মুখপাত্র । রাশিয়ার তদন্ত কমিটি জানায়, হামলার ঘটনা তারা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে।
খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। কিন্তু কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!