এএফপি
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন। গতকাল রোববার রাজ্যের নিজান্দা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদে আছেন।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারক করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছেন।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
প্রশান্ত ও আটলান্টিক—দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দেশটির বিভিন্ন তীরবর্তী শহর ও বন্দরকে সংযুক্ত করতে ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ পরিষেবা চালু করা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই নেটওয়ার্কেরই একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!