স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে জয়পুরহাট। স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং’ (এইচএসএস) সূচকে জেলা ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই গৌরব অর্জন করেছে জেলাটি। শুধু সাধারণ চিকিৎসাসেবা নয়, করোনা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নেও দেশের শীর্ষ অবস্থানে নাম লিখিয়েছে জয়পুরহাট জেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে জেলা হাসপাতালের সেবার মানে আমূল পরিবর্তন এসেছে। নিয়মিত তদারকি ও চিকিৎসকদের আন্তরিকতার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনার সমন্বয় এই সাফল্যের নেপথ্যে কাজ করেছে। আগে সামান্য জটিলতাতেই রোগীদের পার্শ্ববর্তী বড় শহরগুলোতে রেফার করা হলেও এখন অনেক আধুনিক চিকিৎসা সেবা এখানেই পাওয়া যাচ্ছে।
জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি জয়পুরহাটের স্বাস্থ্য খাতে নতুন উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, এই অর্জন ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবার মানকে আরও আধুনিক ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সাফল্যের মধ্য দিয়ে জয়পুরহাট এখন সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল জেলায় পরিণত হলো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!