রাজধানীজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। শুধুমাত্র ঢাকাতেই গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৩ শিশু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩১৫ জন। এতে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ বাড়ছে আশঙ্কাজনক হারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে উদ্বেগজনক এক চিত্র। মহাখালীতে অবস্থিত সংক্রামক রোগ হাসপাতালে, গত ২৪ ঘণ্টায় প্রায় ১০৫ জন নতুন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট প্রায় ১ হাজার ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৩৫৪ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে হাসপাতালটিতে।
সংক্রামক রোগ হাসপাতালে ৪টি শিশু ইউনিটের প্রতিটিই এখন রোগীতে পূর্ণ। চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ শিশুই প্রথমে সর্দি-কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, পরে তাদের মধ্যে হামের উপসর্গ দেখা দিচ্ছে।
এ ছাড়া প্রতিটি শিশুর সঙ্গে একাধিক স্বজন হাসপাতালে আসায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং চিকিৎসকদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকরা জানান, বর্তমানে ঢাকাতেই হামের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্রও অভিন্ন। প্রতিদিনই নতুন করে শিশু রোগী ভর্তি হচ্ছে, ফলে বিছানা সংকট তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে হাসাপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক মাসে দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে ২০৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে, আর বাকি ১৬৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের।
দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক বলেন, ‘এখনও পর্যন্ত হামের প্রকোপ বেশি আছে। প্রতিদিন যে সব রোগী আসছে সবাইকে আমরা ভর্তি করতে পারি না। অনেককে ফেরত দিতে হয়। যাদের জটিলতা বেশি, শুধুমাত্র তাদেরই ভর্তি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘পর্যাপ্ত বেড নেই, প্রতিদিন অনেক রোগীকে ফেরত দিতে হচ্ছে। শুধুমাত্র সিরিয়াস রোগী যারা তাদেরকেই ভর্তি করানো হচ্ছে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!