আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে রেমিট্যান্সে সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ১৮৫ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। সবমিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে বিদায়ী এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ১৬ লাখ ডলার।
এদিকে রেমিট্যান্সে সুবাতাসের ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!