দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকার নোট বাজারে ছেড়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এ নোট প্রচলন শুরু হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত নোটটি নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে মুদ্রণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নোটটি ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিসেও এটি পাওয়া যাবে।
নতুন নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে স্থান পেয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি। মাঝখানে রয়েছে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা। আর পিছনভাগে ব্যবহার করা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
নোটটিতে কয়েকটি নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সম্বলিত জলছাপ। জলছাপের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংযোজন করা হয়েছে।
এ ছাড়া নোটের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা আলোর বিপরীতে স্পষ্ট দেখা যাবে। সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও মুদ্রিত রয়েছে।
নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
এদিকে, মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এ নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!