দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।
এ ছাড়া, শুধু ১৩ মে একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এ অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার।
সে হিসাবে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৪ শতাংশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!