সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর না করার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (সিভিভি)সহ সংবেদনশীল তথ্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে, যেমন—
ক. কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা
খ. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা
গ. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া
ঘ. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া
এতে আরও বলা হয়, অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডের তথ্য দেওয়া কিংবা প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে গ্রাহকদের বিরত থাকতে হবে। কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের উদ্দেশে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের কোনো সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!