অবসায়ন প্রক্রিয়ায় থাকা ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।
অবসায়ন প্রক্রিয়ায় থাকা ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।   ছবি: আরটিএনএন

অবসায়ন প্রক্রিয়ায় থাকা ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।

বুধবার (৬ মে) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আমানতকারীরা জানান, অবসায়নাধীন ছয় প্রতিষ্ঠানের ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। গত সাত বছর ধরে এসব প্রতিষ্ঠানে তাদের সঞ্চিত অর্থ আটকে থাকায় চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটে রয়েছেন।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ গুরুতর অসুস্থতায় ভুগলেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসা বঞ্চনার কারণে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।

আমানতকারীদের ভাষ্য, দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর আমানত সুরক্ষার দায়িত্ব বর্তায়। এ অবস্থায় গভর্নরের ঘোষিত জুলাই ২০২৬ সময়সীমার মধ্যে আমানত ফেরতে একটি স্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চলমান সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন আমানতকারীরা।