রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ২০২৫ সালে ৩ হাজার ৯৩১ কোটি টাকার লোকসান করেছে। আগের বছরের তুলনায় এই লোকসান ২৮ শতাংশ বেশি।
ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বড় অঙ্কের এই লোকসানের ফলে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) আরও ঋণাত্মক হয়েছে। বর্তমানে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১০৮ টাকা ৫১ পয়সা।
প্রতিবেদনে বলা হয়েছে, নিট সুদ আয়ের ঘাটতি ও উচ্চ খেলাপি ঋণের চাপই এই অবস্থার প্রধান কারণ। ২০২৫ সালে ব্যাংকটির নিট সুদ আয় ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ কোটি টাকা।
এদিকে, একই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৮০০ কোটি টাকা। ২০২৫ সাল শেষে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৯০ পয়সা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!