২০২৫ সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭৭ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০২৪ সালে এ পরিমাণ ছিল ১২৭ কোটি ডলার।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর নতুন ইক্যুইটি বিনিয়োগ এসেছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ বেশি। আগের বছর এ খাতে বিনিয়োগ ছিল ৫৪ কোটি ৪৬ লাখ ডলার। এতে বোঝা যায়, নতুন বিনিয়োগ প্রবাহের গতি খুব বেশি বাড়েনি।
অন্যদিকে পুনর্বিনিয়োগ আয় থেকে এসেছে ৭৮ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। পাশাপাশি আন্তঃকোম্পানি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৪১ লাখ ডলারে, যা ২০২৪ সালের ১০ কোটি ৩৮ লাখ ডলার থেকে ৩১৮ দশমিক ২৩ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, মূলত আন্তঃকোম্পানি ঋণের উচ্চ প্রবৃদ্ধিই নিট এফডিআই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
একটি নির্দিষ্ট বছরে মোট বিদেশি বিনিয়োগের মধ্যে নতুন পুঁজি, পুনর্বিনিয়োগ আয় ও আন্তঃকোম্পানি ঋণ অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে পুঁজি প্রত্যাহার, মূল কোম্পানিকে ঋণ প্রদান এবং ঋণ পরিশোধ বাদ দিয়ে নিট এফডিআই হিসাব করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!