গতি এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে পর্যটন শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার দুপুরে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি এবং বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছে। পাশাপাশি, পর্যটন খাতে কার্যক্রমের ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাগণকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
তিনি জানান, এ লক্ষ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন করা হবে। এছাড়া, করপোরেশনের বিদ্যমান যানবাহনসমূহ পর্যায়ক্রমে ইলেকট্রিক যানবাহন দ্বারা প্রতিস্থাপনের নির্দেশনা প্রদান করেন।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য ও কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয়, করপোরেশন এবং ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএস নাঈম/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!