শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদে দুইজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুশাসন নিশ্চিত করা এবং পর্ষদের কার্যকারিতা বাড়াতে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিয়োগপ্রাপ্ত দুই স্বতন্ত্র পরিচালক হলেন-এস এম কামাল উদ্দিন ও মো. মোস্তফা কামাল (এফসিএ)। তাঁদের মধ্যে মোস্তফা কামাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যা কোম্পানির আর্থিক স্বচ্ছতা জোরদারে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদে বর্তমানে কোনো নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) না থাকায় সরাসরি পর্ষদের সুপারিশে নিয়োগের আবেদন করা হয়। ‘কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮’ অনুসরণ করে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৯৭৭টি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!