ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদের নির্বাচন এবং ২০২৫ সালের আর্থিক বিবরণীও অনুমোদিত হয়।
এজিএমে সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে প্রতিষ্ঠানটি মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এর মাধ্যমে কোম্পানিটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অবস্থান ধরে রেখেছে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ড. মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন সভায় অংশ নেন।
রাসেল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!