ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বোনাস প্রদানের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নিট মুনাফা না থাকলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) হলে ব্যাংকগুলো কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকের নিট মুনাফা না থাকলেও পরিচালন মুনাফা থাকলে বোনাস দেওয়া যাবে। এমনকি মূলধন ঘাটতি থাকা ব্যাংকও এ সুবিধা পাবে। তবে শর্ত হিসেবে আগের বছরের তুলনায় ব্যাংকের মূলধন কমে যাওয়া যাবে না।
পাশাপাশি যেসব ব্যাংকের প্রভিশন সংরক্ষণে বিলম্বের প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দিতে পারবে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে জারি করা নির্দেশনায় নিট মুনাফা ছাড়া বোনাস দেওয়ার সুযোগ ছিল না। পাশাপাশি মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংকের ক্ষেত্রেও বোনাসে নিষেধাজ্ঞা ছিল। এতে অনেক ব্যাংকের কর্মীরা বোনাস থেকে বঞ্চিত হন।
এ বিধিনিষেধ শিথিলের দাবিতে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও ব্যাংকারদের সংগঠন এবিবি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জানায়। তাদের যুক্তি ছিল, আর্থিক চাপে কর্মীদের প্রণোদনা না দিলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বছরে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উৎসাহ বোনাস নিতে পারেন। অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও এই সীমা প্রযোজ্য, তবে বিদেশি ব্যাংকের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য নয়।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব চূড়ান্ত হওয়ার আগে বোনাস দেওয়া যাবে না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!