আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয়ে এখনও সমাধান হয়নি। সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে।
বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এর মধ্যে পাঁচ কিস্তিতে সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড় পেয়েছে দেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থগিত হয়ে যাওয়া কিস্তির অর্থ ছাড় নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে।
ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় এই ঋণের কিস্তি ছাড় নিশ্চিত করার চেষ্টা ছিল অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের। গত সোমবার শুরু হওয়া বৈঠকের পঞ্চম দিনে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে। তিনি আরও বলেন, এবারের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশকে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম জোরদার করার বার্তা দিয়েছে আইএমএফ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!