পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী তানভীর গনিকে বিএসইসির পক্ষ থেকে বর্তমান বাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সভায় একটি বিশেষ উপস্থাপনার মাধ্যমে কমিশনের প্রাতিষ্ঠানিক কাঠামো, সক্ষমতা ও নিয়ন্ত্রক কাঠামোর বিস্তারিত তুলে ধরা হয়। পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির অর্জন এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে বাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সরকারের পক্ষ থেকে বাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!