বৈদেশিক মুদ্রার বাজারে দেড় মাস বিরতির পর আবারও ডলার কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরও ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ গত দুই দিনে বাজার থেকে মোট ১২ কোটি ডলার সংগ্রহ করা হলো। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত আবারও ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ঘর ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৫ কোটি ডলার কেনা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয়েছিল; তখন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
নতুন করে ডলার কেনার ফলে চলতি অর্থবছরে বিভিন্ন ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬১ কোটি ৩৫ লাখ ডলার। ডলার কেনার বিপরীতে বাজার থেকে যেমন বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে যাচ্ছে, তেমনি বাজারে তারল্য বা টাকার সরবরাহ বাড়ছে।
বুধবার ৭ কোটি ডলার কেনার বিপরীতে বাজারে প্রায় ৮৫৯ কোটি টাকা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এ পর্যন্ত ডলার কেনার বিপরীতে বাজারগুলোতে প্রায় ৬৭ হাজার কোটি টাকার বেশি সরবরাহ করা হয়েছে, যা ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতে বড় ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ডলারের বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ডলারের দামে কিছুটা ওঠানামা দেখা দেয়। মার্চের শুরুতে ডলারের দাম ১২২ টাকা ৭৫ পয়সায় পৌঁছালে বাজার থেকে ডলার কেনা সাময়িকভাবে স্থগিত রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!