দীর্ঘ বিরতি ভেঙে আবারও চলচ্চিত্রের গানে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। প্রায় ৯ বছর পর প্লেব্যাক করেছেন তিনি। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
‘রাজকুমারী’ গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। দীর্ঘ সময় পর চলচ্চিত্রের গানে ফিরে আসার বিষয়ে কনকচাঁপা জানিয়েছেন, এত দিন বেশ কয়েকবার প্লেব্যাকের প্রস্তাব পেলেও কোনো গানই তাকে সেভাবে আকৃষ্ট করতে পারেনি।
এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘এই ৯ বছরে গান গাওয়ার প্রস্তাব যে আসেনি, তা নয়, তবে কোনো গানই আমাকে সেভাবে টানেনি। মনে হয়েছে, এই গানগুলো না গাইলেও চলে। শিল্পীদের আবেগ একটু বেশি থাকে। হয়তো সে কারণেই গান করা হয়নি।’
২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেছিলেন কনকচাঁপা। এরপর দীর্ঘ সময় নতুন কোনো চলচ্চিত্রের গানে তার কণ্ঠ শোনা যায়নি। এবার সেই বিরতি ভাঙার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গীতিকার কবির বকুল।
জানা গেছে, এর আগেও কয়েকবার কনকচাঁপাকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কবির বকুল। তবে সেসব প্রস্তাবে রাজি হননি শিল্পী। এবার ‘রাজকুমারী’ গানটি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলে বেশ জোর দিয়েই অনুরোধ করেন এই গীতিকার। শেষ পর্যন্ত তার অনুরোধেই গানটিতে কণ্ঠ দিতে সম্মতি জানান কনকচাঁপা।
দীর্ঘদিন পর কনকচাঁপার প্লেব্যাকে ফেরা এবং তার সঙ্গে কুমার বিশ্বজিতের দ্বৈত পরিবেশনা- সব মিলিয়ে ‘রাজকুমারী’ গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এখন সিনেমাটির মুক্তির অপেক্ষার পাশাপাশি গানটি শোনার অপেক্ষায় থাকবেন তাদের ভক্ত-অনুরাগীরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!