রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। নৃশংস এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তমা মির্জা বলেন, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের বিচার এমন হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তিনি মনে করেন, দৃষ্টান্তমূলক শাস্তিই এ ধরনের অপরাধ কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
পোস্টে তিনি ধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা বা নানা ব্যাখ্যার সুযোগ থাকা উচিত নয়।
রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে অভিনেত্রী সবাইকে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে শিশু নির্যাতন ও নারী সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নিতে হবে।
এদিকে মামলার আসামি সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধের দায় স্বীকার করেছে বলে জানা গেছে। জবানবন্দিতে ঘটনার আগে মাদক সেবনের কথাও উল্লেখ করেছে সে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!