ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া কে ঘিরে সাম্প্রতিক সময়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নয় বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের ভক্তরাও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন ভারতী নিজেই।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়, হর্ষ নাকি আলাদা একটি ফ্ল্যাটে থাকছেন। এরপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই ধারণা করতে থাকেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। যদিও পরে হর্ষ জানান, কাজের ব্যস্ততা ও নিরিবিলি পরিবেশে সময় কাটানোর প্রয়োজন থেকেই তিনি সাময়িকভাবে আলাদা ফ্ল্যাটে অবস্থান করছেন।
তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থামেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতী সিং স্পষ্ট ভাষায় জানান, তাদের বিচ্ছেদের খবরের কোনো সত্যতা নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের আলাদা হওয়ার প্রশ্নই আসে না এবং মৃত্যু ছাড়া কেউ তাদের আলাদা করতে পারবে না।
ভারতীর এমন মন্তব্যের পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। জনপ্রিয় এই তারকা দম্পতির সংসার নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, সেটিকে ভিত্তিহীন বলেই মনে করছেন অনেকে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!