পশ্চিমবঙ্গের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংঘটিত রাজনৈতিক সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের মাধ্যমে ওই দুই শিল্পী ভোট-পরবর্তী সহিংস পরিবেশকে উসকে দিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার পর পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি দিনটিকে “বিশ্ব রগড়ানি দিবস” হিসেবে ঘোষণার কথা উল্লেখ করেন। পরে সেই পোস্টের প্রতিক্রিয়ায় স্বস্তিকা মুখার্জি হাসির ইমোজিসহ সমর্থনসূচক মন্তব্য করেন বলে অভিযোগে বলা হয়েছে।
আইনজীবী জয়দীপ সেনের বক্তব্য, ওই পোস্ট ও মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগপত্রে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ দাস নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আগের ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার সমতুল্য বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার ৪৭ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন অভিযোগকারী।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!