সাম্প্রতিক সময়ে ভারতে ঘটে যাওয়া কয়েকটি নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। বিয়ের কয়েক মাসের মাথায় অভিনেত্রী তিশা শর্মার মৃত্যু এবং পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিবাহিত নারীদের ওপর নির্যাতন ও সামাজিক চাপের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। তার ভাষ্য, অনেক নারী অসহ্য পরিস্থিতির মধ্যে থেকেও পরিবার কিংবা সমাজের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পান না।
কঙ্গনা বলেন, অনেক শিক্ষিত নারীও চরম মানসিক চাপে পড়ে নিজের পরিবারে ফিরে যেতে চান। কিন্তু সমাজের প্রচলিত চিন্তাভাবনা তাদের সেই পথ সহজ করে না।
নারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজের কাজ, স্বপ্ন ও আত্মনির্ভরশীলতাকে। কোনো সম্পর্কই যেন নিজের ভবিষ্যৎ ও লক্ষ্যকে আড়াল করে না ফেলে।
বিয়ের আগে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিয়ে কঙ্গনা বলেন, নারীদের নিজেদের জীবনের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। অন্য কারও ওপর নির্ভর না করে নিজের শক্তিতেই সামনে এগিয়ে যেতে হবে।
সবশেষে তিনি বলেন, কে কাকে বিয়ে করলেন সেটির চেয়ে একজন মানুষ নিজের পরিচয় কতটা গড়ে তুলতে পারছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। নিজের ইচ্ছা ও স্বপ্ন অনুযায়ী জীবন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!