স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের আইনি বিরোধে অবশেষে জয় পেয়েছেন বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। দেশটির জাতীয় উচ্চ আদালত তার ওপর আরোপিত প্রায় ৫৫ মিলিয়ন ইউরো জরিমানাকে অবৈধ ঘোষণা করে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয় কর কর্তৃপক্ষ যে, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিনের বেশি অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে কর বাসিন্দা হিসেবে গণ্য করতে হলে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন।
এছাড়া কর কর্তৃপক্ষ এটিও প্রমাণ করতে পারেনি যে, তার প্রধান অর্থনৈতিক স্বার্থ বা আয়ের কেন্দ্র স্পেনেই ছিল। ফলে আদালত আগের কর নির্ধারণ ও জরিমানাকে বাতিল করে, আদায়কৃত অর্থ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
রায়ের পর প্রতিক্রিয়ায় শাকিরা জানান, বছরের পর বছর ধরে চলা আইনি লড়াই ও ব্যক্তিগতভাবে সুনাম ক্ষুণ্ন হওয়ার চাপ শেষ হওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন। তিনি বলেন, অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অধ্যায়ের অবসান ঘটেছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!