ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান, ঈদে নিজের জন্য খুব বেশি কেনাকাটা করেননা তবে পরিবার ও প্রিয়জনদের জন্য শপিং করতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, আগে ঈদে অনেক কেনাকাটা করলেও এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, তার কাছে ইতোমধ্যেই অনেক কাপড় জমে আছে।
তার ভাষায়, ঈদে নিজের চেয়ে পরিবারের সদস্যদের জন্যই বেশি কেনাকাটা করেন তিনি। বিশেষ করে কুরবানির ঈদে গরু কেনাকাটাই বেশি গুরুত্ব পায়, তাই পোশাক কেনা তুলনামূলক কম হয়। তবে কাছের মানুষদের জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করেন।
শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে ফারিণ মজার ছলে বলেন, তিনি প্রায়ই পাকিস্তানি লন ড্রেস উপহার পান। তার মতে, তাকে কী উপহার দিতে হবে এ বিষয়ে শ্বশুরবাড়ির মানুষজন যেন ভালোই বুঝে গেছেন।
এ অভিনেত্রী আরও জানান, তিনি খুব বেশি ‘স্মেল সেনসিটিভ’ হওয়ায় কুরবানির ঈদ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই ঈদের দিন ও পরদিন বেশির ভাগ সময় ঘরেই থাকেন।
তবে ঈদের সামাজিকতা ঠিকই উপভোগ করেন ফারিণ। আত্মীয়দের বাসায় যাওয়া, কুরবানির মাংস পৌঁছে দেওয়া এবং অতিথিদের আপ্যায়ন এসব নিয়েই তার ঈদের সময় কাটে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!