জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার-চেঁচামেচি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে কিংবা হেলমেট বাহিনী ও চাপাতি বাহিনীর মাধ্যমে রাজনীতি টিকিয়ে রাখা যাবে না।
রবিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ আকবর লেখেন, “জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ্য নয়, এটি একটি সুনির্দিষ্ট নির্দেশনা। আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না। অনুশোচনাহীন ফ্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই ছিল মূল। বাংলাদেশের জেন-জি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত্যাগের বিনিময়ে সফল হয়েছে জুলাই বিপ্লব। শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্যালুট।”
তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবকে পূর্ণতা দেওয়া যায়নি নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে। তবে এর মানে এই নয় যে জুলাই স্পিরিট শেষ হয়ে গেছে। বিভেদ-বিভাজনের দেশে এটি সাময়িকভাবে পথ হারালেও তরুণদের মানসিকতায় দেশের জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা শক্ত অবস্থান নিয়েছে।”
মান্ধাতা আমলের রাজনীতি সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, পুরোনো বস্তাপচা রাজনীতি প্রজন্মের স্মার্টনেসের কাছে বারবার হোঁচট খাবে। দরজায় কড়া নাড়ছে হাইপারসনিক জেনারেশন আলফা। তাদের মুলা দেখিয়ে ক্ষমতার রাজনীতি আর চলবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রায় আট কোটি তরুণ-কিশোর-শিশুর মানসিক প্রবণতা বুঝতে হবে। ভয় দেখিয়ে শাসন করার দিন শেষ। তরুণরা রাজনীতিতে যুক্ত হয়েছে, আরও যুক্ত হবে।
আসিফ আকবর বলেন, বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চিৎকার-চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরি করে, হেলমেট বাহিনী ও চাপাতি বাহিনীর মাধ্যমে শুধু কেলেঙ্কারির রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবে না। রাজনৈতিক দলগুলোর কৌশল বদলানোর শেষ সময় চলছে।
পোস্টের শেষে তিনি লেখেন, “ভালোবাসা অবিরাম।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!