লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৬ মে) কায়সার হামিদ বলেন, "ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।"
কয়েক দিন ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১২ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। সিএমসি হাসপাতালে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!