বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। তবে তার উপস্থিতি ঘিরে শুরু হয় নানা সমালোচনা ও ট্রল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, লালগালিচায় তিনি তেমন আন্তর্জাতিক মনোযোগ পাননি।
এই মন্তব্যগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ইনস্টাগ্রামে আলিয়ার একটি পোস্টে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, কেউ তাঁকে নাকি গুরুত্বই দেয়নি। এর জবাবে আলিয়া শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, “দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।” তার এই ছোট কিন্তু স্মার্ট জবাব দ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভক্তরা আলিয়ার এই প্রতিক্রিয়ার প্রশংসায় ভাসিয়ে দেন। অনেকেই বলেন, সমালোচনার মুখেও তিনি যেভাবে ভদ্রতা ও আত্মবিশ্বাস ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
এদিকে তাঁর পাশে দাঁড়ান টেলিভিশন অভিনেতা অ্যালি গোনি এবং সংগীতশিল্পী রাহুল বৈদ্য। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার সমালোচনার নিন্দা জানিয়ে বলেন, একজন শিল্পী যখন আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে উপস্থাপন করেন, তখন তাঁকে সম্মান জানানো উচিত।
অন্যদিকে আলিয়ার শাশুড়ি নীতু কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে পুত্রবধূর কান লুকের ছবি শেয়ার করে লেখেন, “পারফেকশন”।
সব মিলিয়ে সমালোচনার মাঝেও আলিয়ার সংযত ও স্মার্ট প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!