চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলছিল। অবশেষে যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই দম্পতি।
বৃহস্পতিবার (১৪ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৌনী ও সুরজ জানান, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে তারা মানসিকভাবে ক্লান্ত। তাই পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই সময়টাকে ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার সুযোগ চেয়েছেন তাঁরা।
বিবৃতিতে মৌনী বলেন, তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত ও বন্ধুত্ব সবসময় বিশেষ হয়ে থাকবে। তবে সম্পর্কের এই অধ্যায় শেষ হলেও একে অপরের প্রতি সম্মান অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অভিনেত্রী অনুরোধ জানান, তাঁদের নিয়ে কোনো ভিত্তিহীন গল্প বা গুজব যেন ছড়ানো না হয়। এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বানও জানান তিনি।
এর আগেও ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বার্তা দিয়েছিলেন মৌনী। তখনও তিনি মিথ্যা খবর প্রচার না করার অনুরোধ করেছিলেন।
জানা যায়, ২০১৯ সালে দুবাইয়ে নববর্ষ উদ্যাপনের সময় পরিচয় হয় মৌনী ও সুরজের। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের উপস্থিতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ে করেন তারা।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একসঙ্গে ঘুরতে যাওয়া, বিশেষ মুহূর্ত উদ্যাপন ও ব্যক্তিগত জীবনের নানা ছবি শেয়ার করতেন এই তারকা দম্পতি। তবে হঠাৎ করেই দুজনের একে অপরকে আনফলো করা থেকে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!