ভারতীয় অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাকি দুজন একে অপরকে আনফলো করেছেন-এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।
এদিকে বিচ্ছেদের কারণ নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কারও দাবি, বছরের শুরু থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছে। আবার শোনা যাচ্ছে, সুরজ নাকি পরকীয়ায় জড়িয়েছেন এবং মৌনীর অর্থনৈতিক বিষয়েও অনিয়ম করেছেন-যদিও এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে আরও একটি বিষয় আলোচনায় এসেছে, তা হলো মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও নাকি সুরজ নাম্বিয়ারকে আনফলো করেছেন, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
বিচ্ছেদের এসব খবর যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তখন মুখ খুলেছেন মৌনী রায়। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তায় লিখেছেন, “সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।”
তবে তিনি স্পষ্ট করে বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে বলিউড পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল। পরে জানা যায়, ২০১৯ সালের নববর্ষে দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছরের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় তাদের বিয়ে হয়।
সূত্র: বলিউড হাঙ্গামা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!