বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করা এবং ইনস্টাগ্রাম থেকে স্বামীর সব ছবি সরিয়ে দেওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক ভাঙনের আলোচনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌনী বা সুরজ।
২০১৯ সালে দুবাইয়ে নববর্ষ উদ্যাপনের এক অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় মৌনী ও সুরজের। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান দুজন। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০২২ সালের জানুয়ারিতে বাঙালি ও মালায়ালি দুই রীতিতে বিয়ে করেন তাঁরা। গোয়ায় বসেছিল তাঁদের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন।
সম্প্রতি নেটিজেনদের নজরে আসে, মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইলে আর দেখা যাচ্ছে না সুরজের কোনো ছবি। একই সঙ্গে একে অপরকে আনফলো করার খবরও সামনে আসে। এরপর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। অনেকের ধারণা, দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে এবং হয়তো আলাদা হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।
শোবিজ অঙ্গনের মানুষ না হলেও সুরজ নাম্বিয়ার ভারতের বেঙ্গালুরুর পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান। পেশায় তিনি একজন বিনিয়োগ ব্যাংকার। দীর্ঘদিন দুবাইয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স–এ অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। গ্ল্যামারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন সুরজ।
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, ব্যবসায়িকভাবেও একসঙ্গে কাজ করেছেন মৌনী ও সুরজ। বিয়ের পর তাঁরা একটি অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেন। পরে মুম্বাইয়ে ‘বদমাশ’ নামে একটি বিলাসবহুল রেস্তোরাঁও শুরু করেন দুজনে।
ব্যক্তিগত জীবনের গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌনী। সামনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। এছাড়া ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব এবং নির্মাতা মধুর ভান্ডারকর এর নতুন ছবিতেও দেখা যেতে পারে তাঁকে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!