লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১১ মে) রাত ১১টার দিকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে নিয়ে যায়।
কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তার মা ও দুই ভাই। তবে আপাতত দেশে থেকে গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। চিকিৎসার ব্যয় সামলাতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কায়সার হামিদ জানান, দেশে তার এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। একই সঙ্গে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতেও সময় লাগছে। তাই আপাতত তিনি যেতে পারেননি। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই আছেন। মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন, চেন্নাই থেকে কারিনাকে নিতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং ভারতের ভিসাও হাতে পেয়েছে পরিবার। তবে হাসপাতালের বিল, চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে আর্থিক চাপে পড়তে হয়েছে। এ কারণে ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কারিনা কায়সার। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রথমে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ রয়েছে এবং তিনি হেপাটাইটিস–এ-তে আক্রান্ত। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানান, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। তরুণ দর্শকদের কাছে তার জীবনঘনিষ্ঠ কনটেন্ট বেশ পরিচিতি পায়। পরে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’সহ বেশ কয়েকটি নাটক ও ডিজিটাল কনটেন্ট।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!