শিশুশিল্পী হিসেবে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন থালাপতি বিজয়।  আজ তিনি পৌঁছে গেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে।
শিশুশিল্পী হিসেবে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন থালাপতি বিজয়। আজ তিনি পৌঁছে গেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে।   ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন থালাপতি বিজয়। সেই সাধারণ শুরু থেকে আজ তিনি পৌঁছে গেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে।

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সরকার গঠন করেছে। কংগ্রেস, ভিসিকে এবং বাম দল সিপিআই ও সিপিএমের সমর্থনে গঠিত এই জোট সরকারকে ঘিরে চার দিনের অনিশ্চয়তার পর অবশেষে স্থিতিশীলতা আসে। রোববার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজয়।

বিজয়ের রাজনৈতিক উত্থান অনেকটাই সিনেমার গল্পের মতো। চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া এই তারকা ছোটবেলায়ই অভিনয়ে যুক্ত হন। তার বাবা এস এ চন্দ্রশেখর পরিচালিত ১৯৮৪ সালের ‘ভেটরি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। সেই ছবির জন্য তিনি পেয়েছিলেন মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক।

এক সাক্ষাৎকারে তার বাবা জানান, ছোটবেলা থেকেই বিজয় বলতেন তিনি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিনেমায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। সর্বশেষ আলোচিত ছবি ‘জন নায়গন’-এর জন্য তিনি প্রায় ২২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

মাত্র ৫০০ রুপি থেকে শুরু করে কোটি কোটি রুপির পারিশ্রমিক এবং শেষে রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক পদ বিজয়ের এই যাত্রা এখন ভারতীয় সিনেমা ও রাজনীতির অন্যতম আলোচিত গল্পে পরিণত হয়েছে।

সূত্র: ইন্ডিয়াডটকম

সিমু/আরটিএনএন