সহশিল্পীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক নিয়ে ভক্তদের অনলাইনে ‘শিপিং’ বা জুটি বানানোর প্রবণতা ভবিষ্যৎ ব্যক্তিগত সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ছোট পর্দার সফল অভিনেত্রী দানানির মোবিন।
তিনি বলেন, ভবিষ্যতে যাঁর সঙ্গে তিনি সম্পর্কে থাকবেন, এসব গুজব বা অনলাইন আলোচনা যেন তাঁর জন্য অস্বস্তির কারণ না হয়।
এক সাক্ষাৎকারে দানানির মোবিন জানান, এসব অনলাইন আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তাঁর পরিবার সাধারণ মানুষ হওয়ায় অনেক সময় তাঁরা জানতে চান, কেন এ ধরনের কথা ছড়াচ্ছে।
তিনি বলেন, বিষয়টি তাঁর কাজের কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি জানান, তাঁর মা–বাবা তাঁর নাটক ‘মিম সে মহব্বত’ উপভোগ করেছেন।
দানানির আরও বলেন, তাঁর পরিবার আগে থেকেই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল। এ জগতের সঙ্গে সরাসরি কোনো পূর্বসম্পর্ক না থাকায় শুরু থেকেই তাঁরা তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি এখন পরিবারের উদ্বেগ আরও ভালোভাবে বুঝতে পারছেন বলে জানান। একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণীদের নিয়েও তিনি আরও সংবেদনশীল হয়েছেন।
সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে দানানির মোবিন বলেন, পারস্পরিক বোঝাপড়া ভালো থাকায় গুজব কখনো শুটিং সেটে সমস্যা তৈরি করে না।
গত কয়েক বছরে নিজের পরিবর্তনের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনেকটাই বদলে গেছেন। জনসাধারণের নজরদারি তাকে কিছুটা প্রভাবিত করলেও তিনি তা স্বীকার করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!