পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে টালিউড অভিনেতা জিৎ–কে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক জল্পনার অবসান ঘটেছে। রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে জিতের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো কোনো রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন।
তবে এ বিষয়ে পাঠানো এক লিখিত বার্তায় জিৎ জানান, জয়ী দল ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
এ ধরনের অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন নয় বলেও উল্লেখ করেন অভিনেতা। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়–এর শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।
জিৎ আরও বলেন, তার উপস্থিতিকে রাজনৈতিকভাবে দেখার কোনো কারণ নেই এবং তিনি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
শপথ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি-চোস্ত ও গেরুয়া উত্তরীয় পরে অংশ নেন এই অভিনেতা। মঞ্চে তার উপস্থিতি দর্শক ও আমন্ত্রিতদের নজর কাড়লেও রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!