হলিউডে পা রাখলেন দিশা পাটানি, কেভিন স্পেসি, টািইরিস গিবসন, ডল্ফ লুন্ডগ্রেন, হলিউড, বলিউড, কুত্তামারা এ্যাকশন মুভি, মুভি, থ্রিলার মুভি, পলিটিক্যাল মুভি,
হলিউডে পা রাখলেন দিশা পাটানি।   ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের যাত্রা শুরু করেছেন। তার প্রথম হলিউড সিনেমা ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এটি একটি অতিপ্রাকৃত অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি।

সিনেমাটিতে দিশা জেসিকা নামের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, দুই প্রাচীন শক্তিশালী গোষ্ঠীর দীর্ঘদিনের যুদ্ধের মাঝে তিনি জড়িয়ে পড়েন। পরে জানা যায়, তিনি দুই পক্ষের নেতার সন্তান এবং এই সংঘাতের ভাগ্য নির্ধারণে তার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই ছবিতে আরও অভিনয় করেছেন হলিউডের তারকা কেভিন স্পেসি, টাইরিস গিবসন এবং ডল্ফ লুন্ডগ্রেন। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে কেভিন স্পেসি আবারও পরিচালনায় ফিরেছেন।

প্রথমবার হলিউডে কাজ করা নিয়ে দিশা জানান, শুরুতে তিনি কিছুটা নার্ভাস ছিলেন। তবে বিভিন্ন দেশের অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন। অ্যাকশন ঘরানার প্রতি নিজের আগ্রহের কথাও তিনি জানান এবং বলেন, দেশের সিনেমায় অর্জিত অভিজ্ঞতা এখন তিনি বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছেন।

সূত্র : এনডিটিভি