কারিনার শারীরিক অবস্থার উন্নতি নেই, কারিনা কায়সার, বিনোদন, ফ্যাটি লিভার, কারিনার শারীরিক অবস্থার সম্পর্কে যা জানা গেল, কারিনার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা গেল,
কারিনার শারীরিক অবস্থার উন্নতি নেই।   ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। লিভারজনিত জটিলতায় গত শুক্রবার (৮ মে) রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও এখনো অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছে তার পরিবার।

কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, দ্রুত মেয়েকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এ জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি রবিবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন বলেও জানান।

তিনি বলেন, সময় খুব কম। তাই যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য কারিনাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন তারা।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ও হেপাটাইটিস এ ধরা পড়ে। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন ধরনের মেডিকেল সাপোর্ট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। একপর্যায়ে তার রক্তচাপও কমে গিয়েছিল বলে জানা গেছে।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্ম চরকির কয়েকটি আলোচিত সিরিজে কাজ করে দর্শকদের নজর কাড়েন তিনি।