স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৮৩ কোটি টাকার মামলা, হলিউড, ডুয়া লিপা, স্যামসাং, বিজ্ঞাপন, মামলা, ১৮৩ কোটি টাকা, মান হানির মামলা, ছবি ব্যবহারের মামলা,
স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৮৩ কোটি টাকার মামলা।   ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা এবার আইনি লড়াইয়ে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে প্রায় ১৮৩ কোটি টাকার মামলা করেছেন তিনি। অভিযোগ, অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে টেলিভিশনের প্রচারণা চালানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টিভির প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। কিন্তু এ বিষয়ে গায়িকার কোনো অনুমতি নেওয়া হয়নি।

মামলায় বলা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা কাজে লাগিয়ে পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। এমনভাবে তার ছবি ব্যবহার করা হয়েছে, যাতে ক্রেতাদের মনে হতে পারে তিনি ওই পণ্যের সঙ্গে যুক্ত।

তবে বাস্তবে স্যামসাংয়ের সঙ্গে ডুয়া লিপার কোনো চুক্তি ছিল না বলেও উল্লেখ করা হয়েছে।

আদালতে জমা দেওয়া নথিতে আরও বলা হয়, ব্যবহৃত ছবিটি যুক্তরাষ্ট্রের একটি সংগীত উৎসবের ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ছবিটির স্বত্বও নিজের বলে দাবি করেছেন ডুয়া লিপা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মন্তব্য করেছেন, গায়িকার ছবি দেখেই তারা টিভিটি কেনার আগ্রহ পেয়েছিলেন।