দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন
দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন ।   ছবি: সংগৃহীত

বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। রোববার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে পাশে নিয়ে শুয়ে আছেন পরীমণি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

পর্দার জনপ্রিয় এই নায়িকা বাস্তব জীবনে দুই সন্তানের মা। তার সন্তানরা হলো ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়ম। কাজের ব্যস্ততার মধ্যেও সন্তানদের সঙ্গেই এখন তার অধিকাংশ সময় কাটে বলে জানা গেছে।

মা দিবস উপলক্ষে করা এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনেকেই মন্তব্যে পরীমণিকে একজন দায়িত্বশীল মা হিসেবে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একাই সময় কাটাচ্ছেন পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার মধ্যেও মাতৃত্বের দায়িত্ব তিনি গুরুত্বের সঙ্গে পালন করছেন বলে জানা যায়।