পরিচালক হাসান জাহাঙ্গীরের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একের পর এক অভিযোগে সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কদিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেছিলেন, এটি কোনো সিনেমা নয়, বরং নাটকের কনসেপ্ট হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। এবার একই সিনেমা নিয়ে নতুন অভিযোগ তুলেছেন অভিনেত্রী জেবা জান্নাত।
জেবা জান্নাতের দাবি, সিনেমাটির পোস্টারে তাকে ব্যবহার করা হলেও তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তিনি পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সন্তোষজনক উত্তর পাননি। পরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি অ্যাক্টরস ইকুইটি নামক অভিনয়শিল্পীদের সংগঠনেও অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত বুধবার অভিযোগ জমা দেওয়ার পরও এখন পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন জেবা জান্নাত।
লিখিত অভিযোগে জেবা জানান, তিনি একটি একক নাটকে অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেখানে তার সহশিল্পী হিসেবে সিয়াম মৃধাকে রাখার কথা ছিল। তবে শুটিংয়ের সময় তাকে হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনয় করানো হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাকে বলা হয় এটি স্বপ্নের দৃশ্য, পরে তিনি আর বিষয়টি নিয়ে আপত্তি তোলেননি।
তিনি আরও অভিযোগ করেন, শুটিং শেষ হওয়ার অনেক সময় পর হঠাৎ তিনি দেখেন তার ছবি ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি সিনেমার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে চাইলে পরিচালক কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানান তিনি।
জেবা জান্নাত সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে ঈদের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। তার আশঙ্কা, এভাবে চলতে থাকলে সিনেমাটি মুক্তি পেয়ে যাবে।
তিনি আরও বলেন, বিষয়টি শুধু তার ক্যারিয়ার নয়, বরং নৈতিকতার প্রশ্ন। একজন শিল্পীর অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহার করে এমন কাজ করা সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন তিনি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!