দীর্ঘ ২৩ বছর আগে ‘কাল হো না হো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন শাহরুখ খান ও সাইফ আলি খান। এবার তারা আবারও একত্রিত হচ্ছেন নতুন প্রজেক্ট ‘কর্তব্য’ নিয়ে।
এইবার দুজনের ভূমিকা ভিন্ন। সাইফ আলি খান অভিনয় করছেন, আর শাহরুখ খান প্রযোজক হিসেবে যুক্ত আছেন। সিনেমাটি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে জমকালো আয়োজনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে সাইফ আলি খান জানান, পুরো শুটিং চলাকালে শাহরুখ খান একদিনও সেটে যাননি, কারণ তিনি বিশ্বাস করেন পরিচালককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত।
শাহরুখ প্রথমে চিত্রনাট্য শুনে গল্পটি পছন্দ হওয়ায় প্রজেক্টে যুক্ত হন এবং পরে সাইফের অভিনয়ও প্রশংসা করেন।
সিনেমাটি পরিচালনা করেছেন পুলকিত, প্রযোজনা করেছেন গৌরী খান, এবং এতে সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করেছেন রাসিকা দুগল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মণীশ চৌধুরী।
‘কর্তব্য’ একটি চরিত্রনির্ভর ক্রাইম ড্রামা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!