পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা ও অভিনেতা রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার রাজনৈতিক অধ্যায়ের এখানেই সমাপ্তি।
২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন রাজ। গত পাঁচ বছরে তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সরকারি উদ্যোগের প্রচারেও যুক্ত ছিলেন। এমনকি ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়েও একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি।
তবে এবারের নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি রাজ চক্রবর্তী। ফল প্রকাশের পর নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, জীবনের প্রতিটি দায়িত্বই সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। একজন নির্মাতা হিসেবে যেমন দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন, তেমনি রাজনৈতিক দায়িত্বও আন্তরিকভাবে পালন করেছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালে শুরু হওয়া তার রাজনৈতিক পথচলা ২০২৬ সালে এসে শেষ হলো। একইসঙ্গে নতুন সরকারকে শুভেচ্ছাও জানান রাজ। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং মানুষের সমস্যার সমাধান হবে।
নির্বাচনের সময় ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচারণা ঘিরে বেশ উৎসাহ দেখা গেলেও ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এছাড়া তার দিকে কাদা ও ঘুঁটে ছোড়ার অভিযোগও উঠেছে। যদিও এসব বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি রাজ।
এদিকে স্বামীর পরাজয়ের পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, রাজ চক্রবর্তী তাদের পরিবারের কাছে সবসময়ই একজন নায়ক এবং এই হার তার আত্মবিশ্বাসকে দুর্বল করতে পারবে না।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!