বলিউড অভিনেতা শক্তি কাপুরকে ঘিরে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরে নিজেই ভিডিও বার্তায় জানিয়ে দেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। একইসঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই অভিনেতা।
শুক্রবার (৮ মে) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সকালে বিভিন্ন পোস্টে অভিনেতার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়লে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে শক্তি কাপুর বলেন, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ভালো আছেন এবং সবাইকে এ ধরনের গুজব এড়িয়ে চলার অনুরোধ জানান।
ভিডিও বার্তায় অভিনেতা আরও বলেন, এমন ভুয়া খবর শুধু একজন শিল্পীকেই নয়, তার পরিবার ও স্বজনদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
৭৩ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, সামাজিক মাধ্যমে দায়িত্বহীনভাবে মিথ্যা তথ্য ছড়ানো মোটেও গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিও প্রকাশের পর ভক্তরা স্বস্তি প্রকাশ করেন। অনেকেই মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং ভুয়া খবরের তীব্র নিন্দা জানান।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!