চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্য ২০২৬ সালটি হয়ে উঠেছে সম্মাননা ও স্বীকৃতির বছর। একের পর এক পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। এরই মধ্যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্জনের পাশাপাশি পেয়েছেন ‘হুজ হু’ পুরস্কার। আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে তাকে দেওয়া হবে ‘আনন্দমেলা’র আজীবন সম্মাননাও।
এবার বিশ্ব মা দিবস উপলক্ষে আরও একটি বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর উদ্যোগে তার হাতে তুলে দেওয়া হবে ‘মা পদক ২০২৬’
এই সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের জন্য তিনি নানা পুরস্কার ও রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। তবে একজন মা হিসেবে সন্তানের সঠিক মানুষ হয়ে ওঠার পেছনে ভূমিকার জন্য এমন সম্মাননা পাওয়াটা তার কাছে ভিন্ন অনুভূতির।
তিনি আরও জানান, তার একমাত্র সন্তান অনিককে সুশিক্ষায় বড় করে তোলার স্বীকৃতি হিসেবে এই পদক প্রাপ্তি তাকে ভীষণ আনন্দিত করেছে।
সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ অনুষ্ঠানটির আয়োজন করছে।
জানা গেছে, চলতি বছরে সংস্কৃতি অঙ্গনের ছয়জন, সাংবাদিকতায় দুইজন এবং ব্যাংকিং, আইন, চিকিৎসা ও বিমানবাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানের মায়েদের ‘মা পদক ২০২৬’-এর মাধ্যমে সম্মাননা দেওয়া হবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!