পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। একাধিক গুরুত্বপূর্ণ আসন হাতছাড়া হওয়ায় রাজ্যে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজ্যজুড়ে চলা রাজনৈতিক পালাবদলের ঢেউ টলিউডের তারকা প্রার্থীদের ফলাফলেও বড় প্রভাব ফেলেছে। কেউ পেয়েছেন বড় জয়, আবার কেউ হেরেছেন ব্যবধানের লড়াইয়ে।
নদীয়ার করিমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী হেরে গেছেন। তাকে ১০ হাজার ১৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। শুরুতে এগিয়ে থাকলেও শেষ দিকে ব্যবধান কমে গিয়ে হারের মুখে পড়েন সোহম।
অন্যদিকে বরানগর কেন্দ্রে তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুরু থেকেই এই আসনটি ছিল আলোচনায়।
বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২ হাজার ২৬০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয়ী হন।
একই ধারায় শিবপুর কেন্দ্রে বড় জয় পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ১৭ রাউন্ড গণনা শেষে তিনি প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
তবে পরাজয়ের মুখ দেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজার ৮২২ ভোটের ব্যবধানে পরাজিত হন।
এই ফলাফলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রার্থীদের লড়াইয়ে মিশ্র ফল দেখা গেল—কারও জয়, কারও পরাজয়, আর রাজনৈতিক পালাবদলের নতুন সমীকরণ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!