বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো: কঙ্গনা রানাওয়াত।
বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো: কঙ্গনা রানাওয়াত।   ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাহুল গান্ধীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি স্পষ্টভাষী ও বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগেও তার বিভিন্ন বক্তব্য প্রায়ই শিরোনাম হয়েছে।

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’। 

তবে এই দাবি ঘিরে রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনা শুরু হয়। কিছু ব্যবহারকারী এটিকে কটাক্ষ বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে বিভ্রান্তিকর তথ্য বলে মন্তব্য করেছেন।

এদিকে সংশ্লিষ্ট বিষয়ে কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে এমন কোনো বক্তব্যের কোনো যাচাইকৃত প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, এটি বিভ্রান্তিকর, মনগড়া বা প্রসঙ্গের বাইরে নেওয়া কোনো মন্তব্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।