বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রায় ৩০ হাজার কোটি রুপির সম্পদের মালিকানা নিয়ে পরিবারের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়েছে।
দাবিদারদের তালিকায় রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর, মা রানি কাপুর এবং কারিশমা কাপুরের দুই সন্তান সামারা ও কিয়ান। তবে সম্পত্তি বণ্টন নিয়ে মতবিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
ভারতীয় গণমাধ্যম এনডি টিভির তথ্য অনুযায়ী, কারিশমার সন্তানরা অভিযোগ করেন, নতুন করে তৈরি করা উইলে সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়নি। সেখানে জমি, বাড়ি, ব্যবসায়িক সম্পদ, মূল্যবান ঘোড়া ও দামী ঘড়ির মতো গুরুত্বপূর্ণ সম্পদের উল্লেখ অনুপস্থিত বলে দাবি করা হয়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আদালত জানিয়েছেন, সঞ্জয় কাপুরের বিদেশে থাকা ব্যাংক হিসাবগুলো আপাতত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।
এছাড়া আদালত আরও নির্দেশনা দিয়েছে, সম্পত্তিগুলো সংরক্ষণ করতে হবে এবং সেগুলো বিক্রি, হস্তান্তর বা নষ্ট করা যাবে না। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
আদালতের এ সিদ্ধান্তে কারিশমার সন্তানরা স্বস্তি প্রকাশ করেছে বলে জানা গেছে। একই সময়ে কারিশমার বোন কারিনা কাপুর খানও সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!