এনবিসির জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর লাইভ সম্প্রচারে আবেগাপ্লুত কণ্ঠে জানিয়েছেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে চিকিৎসার জন্য সাময়িকভাবে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সম্প্রচারিত নিউইয়র্ক লাইভ অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন ৪৯ বছর বয়সী এই উপস্থাপিকা।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সারা গোর জানান, চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তিনি কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন। এর ফলে তিনি এনবিসির রিয়েল এস্টেট ও ডিজাইনভিত্তিক অনুষ্ঠান ওপেন হাউজ থেকেও সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছেন।
নিজেই দর্শকদের এ খবর জানাতে চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি তার স্তন ক্যানসার ধরা পড়েছে এবং চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে বিরতিতে যেতে হচ্ছে। এ সময় নিজের ভয়-ভীতির কথাও খোলাখুলি তুলে ধরেন তিনি। গোর বলেন, তিনি যদি দাবি করেন যে একদম ভয় পাচ্ছেন না, তাহলে তা সত্য হবে না।
পারিবারিক ইতিহাসের কারণে আগে থেকেই ঝুঁকির বিষয়টি জানা ছিল বলেও জানান তিনি। তার মা ও বোন আগে এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তবুও হঠাৎ করে এমন বাস্তবতার মুখোমুখি হওয়া তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ঝুঁকির কথা জানলেও কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে না।
তিনি আরও বলেন, সব ধরনের সতর্কতা মেনে চলার পরও যদি শুরুতেই রোগটি ধরা পড়ে, তবুও সেটি মানসিকভাবে বড় ধাক্কা হয়ে আসে। এই অভিজ্ঞতা তার জন্যও ব্যতিক্রম হয়নি। তিনি স্বীকার করেন, বিষয়টি তাকে গভীরভাবে আঘাত করেছে।
তবে চিকিৎসা নিয়ে আশাবাদী গোর জানান, তিনি এখন দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং পরিবারের সদস্যরাও তার পাশে রয়েছেন। কিছুদিন বিশ্রাম নিয়ে চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, তিনি আগের চেয়ে আরও ভালোভাবে ফিরে আসতে চান।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জীবনের মূল্যবোধ নিয়েও কথা বলেন এই উপস্থাপিকা। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে উপলব্ধি করিয়েছে জীবন কতটা মূল্যবান এবং কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ।
এদিকে তার এই ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন অঙ্গনের তারকারা তার প্রতি সমর্থন ও সহমর্মিতা জানিয়েছেন। অভিনেত্রী রিচেল জেগলার, উপস্থাপক অ্যান্ডি কোহেন, অভিনেত্রী লেসি চ্যাবার্ট, টেলিভিশন ব্যক্তিত্ব ডোরিন্ডা মেডলি এবং উপস্থাপিকা লরেন স্কালা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, সারা গোর এনবিসির ওপেন হাউজ ও নিউইয়র্ক লাইভ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত মুখ। এর আগে তিনি রেসিপি রেভাম্প অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং দ্য টুডে শো, দ্য মার্থা স্টুয়ার্ট শো ও রোস্ট কুক ইন অ্যামেরিকা: সেলেব্রিটি এডিশনেও কাজ করেছেন। এ ছাড়া ২০২১ সালে তিনি রায়ান সারহান্টের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সারহান্টে যোগ দেন, যেখানে তিনি লাক্সারি প্রোপার্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!