বাংলা গানের অঙ্গনে পরিচিত নাম গানপোকা। দীর্ঘদিন ধরেই তাদের গান শ্রোতাদের মুখে মুখে ফিরলেও ছিল না কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকার বহুল প্রতীক্ষিত গান ‘গতিজড়তা’ মুক্তি পাবে ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ব্যান্ডের সদস্যরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিয়ে জানান, শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশ করতেই এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
‘পতনের প্রবাহতে বুকভাঙা গান’ স্লোগানকে ধারণ করে পথচলা গানপোকার এই নতুন গানের কথা লিখেছেন কবি চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন তৈরি করেছেন আলভী।
বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে যাওয়ায় ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে ব্যান্ডটি। ‘গতিজড়তা’ তাদের আসন্ন অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশিত হচ্ছে। তবে সব গান একসঙ্গে প্রকাশ না করে ধারাবাহিকভাবে মিউজিক ভিডিও আকারে অনলাইনে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান।
গানপোকার গানের অন্যতম বৈশিষ্ট্য দোতারা নির্ভর সুর। দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত ১০-১২টি মৌলিক গান তৈরি করেছে দলটি।
ব্যান্ডের ভোকাল ও সুরকার রশিদুজ্জামান রাশেদ বলেন, তারা গানের গভীরতা ও অনুভবকে গুরুত্ব দেন বলেই প্রতিটি গান তৈরিতে সময় লেগেছে।
অন্যদিকে, কপিরাইট জটিলতা এড়াতেই অফিসিয়াল রেকর্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি। ভোকাল মিথুন হাসান জানান, তাদের গান অনেকেই আগে থেকেই রেকর্ড করে নিজেদের নামে প্রচার করেছেন, যা থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
স্টুডিও ভার্সন না থাকলেও বিভিন্ন কনসার্টে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে গানপোকা ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা আনছে অফিসিয়াল সাউন্ড ও ভিজ্যুয়াল।
এই অ্যালবাম উৎসর্গ করা হয়েছে ব্যান্ডের প্রয়াত দুই সহযোদ্ধা, ‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধানকে।
গানপোকার বর্তমান লাইনআপে রয়েছেন-পারকেশনে নাজমুল নিশান, ড্রামসে বেনাম চন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু, গিটারে অনিন্দ্য বিশ্বাস, বেজ গিটারে আব্দুল্লাহ আল নোমান, দোতারায় রওশন কবির বিপুল, ভোকাল ও খমকে মিথুন হাসান এবং ভোকাল ও দোতারায় রশিদুজ্জামান রাশেদ।
দীর্ঘ ১৪ বছরের যাত্রায় শ্রোতাদের ভালোবাসা পেয়েছে গানপোকা। এবার সেই ভালোবাসার প্রতিদান দিতেই ‘গতিজড়তা’ নিয়ে নতুনভাবে হাজির হচ্ছে ব্যান্ডটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!