দেশে সাফল্যের পর বিদেশের প্রেক্ষাগৃহেও দর্শক টানছে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘দম’। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে ছবিটির প্রদর্শনী তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। নিউইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে ইতোমধ্যে ধারাবাহিকভাবে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। পাশাপাশি আরও কয়েকটি শহরে শো বাড়ানো হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।
তিনি জানান, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে বাংলা ইভেন্টস এবং টিকিট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহর-সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতে এককালীন প্রদর্শনীর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
এছাড়া প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে ‘দম’। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রেসনোর মায়া সিনেমাসে প্রদর্শনীর প্রস্তুতি চলছে। শিগগিরই শো টাইম ঘোষণা করা হবে।
এ ছাড়া দর্শকদের চাহিদার কারণে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকাতেও ছবিটি প্রদর্শিত হবে। পিটার্সবার্গের মায়া সিনেমাসে আগামী শুক্রবার থেকে ‘দম’ দেখানো হবে।
নিজের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে রাজ হামিদ লেখেন, অপারেশনের পর কাজ চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তবে দর্শকদের ভালোবাসাই তাকে সাহস জুগিয়েছে।
তিনি আরও বলেন, রেদওয়ান রনি ও আফরান নিশোর প্রতি আস্থা ছিল, তবে শেষ পর্যন্ত ভরসা রেখেছিলেন দর্শকদের ওপর। তারা সেই আস্থা রেখেছেন। বিদেশে বাংলা সিনেমার এই সাফল্য ধরে রাখতে দর্শকদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!